মাগুরা অফিস :
সিলেবাস কমানো, করোনা ভ্যাকসিন ছাড়া ক্লাস বন্ধ রাখাসহ ৫ দফা দাবিতে মাগুরায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
আজ সোমবার বেলা ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাববেশ মাগুরা সরকারী হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রত্যয় বিশ্বাস, মিম খাতুন।
বক্তারা, করোনা ভ্যাকসিন ব্যতীত কলেজের কার্যক্রম বন্ধ রাখা, সিলেবাস ৪০ থেকে ৫০ ভাগ কমানো, কমপক্ষে ৬ মাস ক্লাস চালু, সিলেবাস শেষ করে পরীক্ষা গ্রহন করতে হবে। এছাড়া টানা ১১ মাস শিক্ষা কার্যক্রম বন্ধের ক্ষতিপূরণ দাবি করে তারা।
S
