হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ২ কেজি গাঁজাসহ সাবেক পুলিশ সদস্য ও তার ছেলে গ্রেফতার

মাগুরায় ২ কেজি গাঁজাসহ সাবেক পুলিশ সদস্য ও তার ছেলে গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 226 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা সদরের নড়িহাটি গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তার ছেলেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

গ্রেফতারকৃতরা হচ্ছে নড়িহাটি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সাইদুর রহমান (৬৯) ও তার ছেলে আকিদুল ইসলাম (৩৮)। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখার মোহামাদ উমায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সাইদুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার বাড়িতে গোপনে রক্ষিত ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাইদুর ও তার ছেলে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন