হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত ও এমপি শিখরের রোগ মুক্তি কামনায় খাবার বিতরণ

মাগুরা অফিস :

মাগুরায় ১৫ আগস্টের শহীদের রুহের মাগুফরাত ও এমপি শিখরের রোগ মুক্তি কামনায় খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ ও মাগুরার করোনা রোগীদের সেবায় নিয়োজিত হট লাইন টীমের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে শহরের জামরুলতলা দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে তারা ১ হাজার জনের মধ্যে এ খাবার বিতরণ করে। বিতরণকৃত খাবারের তালিকায় মাগুরা সদর হাসপাতালের রোগী ও শিশু পরিবারের এতিম শিশুরাসহ চার উপজেলার দরিদ্র মানুষেরা অন্তর্ভূক্ত ছিল।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, সাকিব হাসান তুহিন, যুবলীগ নেতা আরিফুর রহমান রনকসহ হট লাইন টিমের সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন