হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ‘সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যৎ’শীর্ষক সেমিনার

মাগুরায় ‘সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যৎ’শীর্ষক সেমিনার

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে ‘সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রটেক্ট আস কিডস ফাউন্ডেশন আমেরিকা নামে একটি আন্তজার্তিক সংস্থা এ সেমিনারের আয়োজন করে।

মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রটেক্ট আস কিডস এর বাংলাদেশ প্রতিনিধি শারমিন নাহার লিনা।

সেমিনারে জানানো হয়, দেশে ১১টি ধাপে সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। সাইবার অপরাধের বেশিরভাগ শিকার হচ্ছেন নারী ও শিশুরা। সেমিনারে মাগুরার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও অনলাইনে বিভিন্ন ফাঁদের বিষয়গুলি তুলে ধরেন আলোচকরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন