মাগুরা অফিস :
মাগুরায় শিক্ষার সংকট ও প্রতিকার বিষয়ে আজ শুক্রবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা ছাত্র ফ্রন্টের নেতা ভবতোষ জয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় নেত্রী সম্পা বসু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সিপিবি নেতা এটিএম আনিসুর রহমান, সাংবাদিক শরীফ তেহরান টুটুলসহ অন্যরা।
বক্তারা, করোনায় বন্ধ থাকার পরও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক বেতন, সেশন ফিসহ নানা ধরনের টাকা আদায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহবান জানান।
s
