হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা সদরের বারাশিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারী কারখানা থেকে সিসা বিষাক্রিয়ায় গত দুই সপ্তাহের মধ্যে ওই এলাকার কৃষকদের ২৫ গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আরো অসুস্থ হয়েছে প্রায় ১৫-১৮টি গরু। এ ঘটনায় আজ বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স ফাইভ স্টার ব্যাটারি হাউজ নামে একটি ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে। অভিযানকালে ওই কারখানার মালিক সেখানে উপস্থিত ছিলো না। তবে কারখানায় কর্মরত ১০জন শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত তাদের তিন দিনের জেল দিয়েছেন। আটককৃতদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়। পাশাপাশি ব্যাটারি কারখানার পাশে অবৈধভাবে গড়ে উঠা এসএইচবি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

বারাশিয়া গ্রামের কৃষক সেকেন্দার আলী জানান, এ অবৈধ ব্যাটারি কারখানাটি তাদের গ্রামে প্রায় ৩-৪ মাস যাবত কার্যক্রম পরিচালনা করছে। এ কারখানায় নষ্ট ব্যাটারি থেকে বিভিন্ন ধরণের উপাদান আগুনে গলিয়ে তা থেকে সিসা মন্ড তৈরি করা হতো। আর এই বিষাক্ত সিসা বাতাসের সাথে মিশে পশু প্রাণীদেহে ঢুকে তাদের এ ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
চাঁন মিয়া জানান, গত কয়েক সপ্তাহ ধরে তাদের এলাকার প্রায় ১৫ জন কৃষকের ৪০ থেকে ৫০টি গরু অসুস্থ হয়ে পড়ে। যার মধ্যে ২৫টি গরু মারা গিয়েছে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা গরু অসুস্থ হয়ে মরার কারণ খুঁজতে গিয়ে এই অবৈধ সিসা করখানাটির সন্ধান পান। এখনো এলাকায় ১২ থেকে ১৫টি গরু অসুস্থ রয়েছে। এছাড়া ব্যাটারি কারখানার পাশ্ববর্তী বেশ কয়েক বিঘা আবাদী জমির মশুরি, সরিষা, কলার ক্ষেতও নষ্ট হয়ে যাচ্ছে।

গৃহবধূ রাশিদা বেগম বলেন,‘আমার ৩টি গরুর মধ্যে ১টি মারা গেছে। যার দাম প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। বাকী ২টির মধ্যে ১টি এখনো অসুস্থ রয়েছে। গরু অসুস্থ হবার পর মুখ দিয়ে লালা বের হওয়ার পাশাপাশি চোয়াল এটে যায়। ফলে খাবার খেতে পারে না পেরে আমার গরুটি মারা যায়। ’
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ারুল করিম জানান, সিসার বিষক্রিয়ার কারণে গরু গুলির মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিক ধারণা করছেন। মৃত গরুর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেস্টের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ারুল করিমকে সাথে নিয়ে সদর উপজেলার বারাশিয়া উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানায় বুধবার দুপুরে অভিযান চালায়। এ সময় কারখানার থেকে ব্যাটারি থেকে সিসা তৈরির সরঞ্জার, ২৭২ পিচ সিসার মন্ড জব্দ করার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় কারখানায় কর্মরত ১০ জন শ্রমিককে আটক করে তাদের প্রত্যেককে ৩ দিনের বিশ্রম জেল দেয়া হয়। এছাড়া কারখানা সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা একটি ইট ভাটার মালিককে এলাকার পরিবেশ দূষিত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন