হোম অন্যান্যসারাদেশ মাগুরায় বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্বসাৎ ও ধর্ষণের অভিযোগে মামলা,গ্রেপ্তার ২

মাগুরা অফিস :

বিদেশে পাঠানোর কথা বলে মাগুরা থেকে ঢাকায় নিয়ে এক তরুনীকে ধর্ষণের অভিযোগে আজ মঙ্গলবার ২ জনকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

মাগুরা সদর থানার ওসি তদন্ত এ বি এম দোহা জানান, মাগুরা সদর উপজেলার শত্রæজিৎপুর ইউনিয়নের রূপদাহ সুন্দরপুর গ্রামের ভুক্তভোগী (সুমি খাতুন) (২২), নামে এক তরুনী একই গ্রারামের নান্নু মিয়াকে বিদেশে যাওয়ার জন্যে ৬০ হাজার টাকা দেয়। গত ২ ফেব্রæয়ারি নান্নু মিয়ার সহযোগীতায় শহরের নিজনান্দুয়ালী গ্রামের তাফসির বিশ্বাস সুমিকে ঢাকার মিরপুর-১ নম্বরের একটি বাড়িতে জোছনা বেগম নামে এক নারীর কাছে রেখে আসে।

সেখানে তিনদিন থাকার পর গত রবিবার রাত ৮ টার দিকে ওই বাসার একটি কক্ষে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই রাতেই সে কৌসলে বাসা থেকে পালিয়ে মাগুরায় তার বোনের বাড়ি রায়গ্রামে ফিরে আসে। গত সোমবার দুপুরে মাগুরা সদর থানায় নান্নু মিয়া, তাফসির ও জোছনা বেগমসহ অজ্ঞাতনামা আরো দুজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে তাফসির এবং নান্নুকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নির্যাতিতা ওই নারী জানান, গ্রাম্য প্রতিবেশী নান্নু মিয়ার ভাইয়েরা বিদেশ থাকে যে কারণে তার কথায় বিশ্বাস করে জর্ডান যাবার জন্য তাকে ৬০ হাজার টাকা দেন। এর এক মাস পর ২৫ ফেব্রুয়ারি তাকে বিদেশ যাবার জন্য নান্নুর সহযোগি মাগুরার তাফসীর নামক এক ব্যক্তির সাথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় সে। তাফসীর তাকে ঢাকায় মিরপুর ১ নম্বরে জোসনা নামক এক মহিলার বাসা রেখে আসে। সেখানে রবিবার সন্ধ্যার পর অজ্ঞাত দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে রাতেই কৌসলে পালিয়ে সকালে মাগুরায় ফিরে সদর থানায় মামলা করে বলে জানান তিনি।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন