মাগুরা অফিস :
সারা দেশের সাথে মাগুরাতেও আজ শনিবার স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সিনোফার্মের সিনেভ্যাস্কের ১ম ডোজের গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
জেলার ৩৬ টি ইউনিয়নের প্রতিটিতে ৩ টি করে ১০৮ টি বুথ ও মাগুরা পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ৯ টি বুথসহ মোট ১১৭ টি বুথে সকাল ৯ টা থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসব কেন্দ্রে টিকা প্রদান করছে।
সকাল থেকে স্বেচ্ছায় নারী-পুরুষ একযোগে এসব কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করছেন। টিকা গ্রহনে স্বতস্ফুর্ততার পাশাপাশি টিকা নিতে পেরে খুব খুশি টিকা গ্রহীতরা।
এছাড়া মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের নাসিং ইনস্টিটিউটসহ দুটি বুথে ২য় ডোজের টিকা দেয়া হচ্ছে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তার বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন।
মাগুরা সিভিল সাজর্ন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, সারাদেশের সাথে মাগুরাতেও শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে গণ টিকাদান শুরু কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পযর্šÍ এ টিকা কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ২০০ জনসহ মোট ২৩ হাজার ৪০০ জনকে এ টিকা দেয়া হবে।
