মাগুরা অফিস :
মাগুরা পৌরসভা নির্বাচনে আজ, বুধবার বিকালে উৎসব মুখর পরিবেশে ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, পৌর নির্বাচন উপলক্ষে ৩ মেয়র প্রার্থী ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি’র প্রার্থী ইকবাল আকতার খান ধানের শীষ ও ইলসলামী আন্দোলন প্রার্থী মশিউর রহমান পাখা প্রতীক পেয়েছেন।
সাধারণ ৪৭ প্রার্থীদের মাঝেও প্রতীক ববাদ্দ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
মাগুরার একমাত্র এ পৌরসভার ৩৫ ভোট কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। মাগুরা পৌরসভায় বর্তমানে ৭৬ হাজার ৮৩৫ জন ভোটার রয়েছে।
s
