হোম ফিচার মহেশ ভাট ও তার বড় মেয়ে রণবীরের ক্যারিয়ার ধ্বংস করেছে!

বিনোদন ডেস্ক :

দুর্দান্ত অভিনয় হলেও বলিউডে তেমন কাজ পাননি রণবীর। তার ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের ছাপ বারবার তার কাজের ওপর এসে পড়েছে। ভাট পরিবারের গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন রণবীর–এমন সন্দেহেই নাকি তার ক্যারিয়ার ধ্বংস করেছে মহেশ ভাট ও তার বড় মেয়ে পূজা।

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন রণবীর শোরে। হাসির রোল কিংবা গুরুগম্ভীর কোন চরিত্র, রণবীর শোরে সবেতেই সাবলীল। ভিডিও জকির মাধ্যমে ক্যারিয়ার শুরু হওয়ার পর ২০০২ সালে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবি ‘এক ছোটিসি লাভ স্টোরি’তেই মনীষা কৈরালার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।

প্রথম ছবিতেই নজর কাড়ার পর ‘খোসলা কা ঘোসলা’, ‘ভেজা ফ্রাই’, ‘প্যায়ার কে সাইড এফেক্টস’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’সহ একাধিক ছবিতে অভিনয় করেন রণবীর। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বারবার।

তবে দুর্দান্ত অভিনয় হলেও বলিউডে তেমন কাজ পাননি রণবীর। তার ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের ছাপ বারবার তার কাজের ওপর এসে পড়েছে। এ জন্য এই অভিনেতা দায়ী করেছেন ভাট পরিবারকে। এদিকে, কঙ্কনা সেন শর্মাকে বিয়ে করার আগে রণবীরের সম্পর্ক ছিল মহেশ ভাটের কন্যা তথা অভিনেত্রী পূজা ভাটের সঙ্গে।

সেই সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। একে অপরকে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি তো বটেই, সেই বিতর্ক গড়িয়েছে বান্দ্রা পুলিশ স্টেশন অবধিও। মহেশকন্যার অভিযোগ ছিল, রণবীর নাকি মদ্যপান করে তাকে মারতেন। অপরদিকে অভিনেতার দাবি, লিভ ইন সম্পর্কে থাকাকালীন মাঝেমধ্যেই একসঙ্গে মদ্যপান করতেন দুজনে। তখনই শুধু হতো ঝামেলা।

শুধু এটুকুই নয়, রণবীরের দাবি, তিনি কোনো ছবিতে কাজ পেলেই সেই পরিচালক কিংবা প্রযোজকের কাছে গিয়ে তার বিরুদ্ধে বলে আসতেন মহেশ ও পূজা। ভাট পরিবার কোনোভাবেই যুক্ত নন এমন ছবির কাজেও বাধা আসত। সে কারণে বড় পর্দায় কাজ পাবেন না ধরে নিয়েই ছোট পর্দায় রিয়েলিটি শো-র সঞ্চালক হিসেবে কাজ করা শুরু করেন তিনি।

দুর্দান্ত অভিনেতা হলেও, পূজার সঙ্গে সম্পর্ক ভাঙার পর হাতে গোনা কয়েকটি ছবিতেই সুযোগ পেয়েছেন রণবীর। অভিনেতার দাবি, ভাট পরিবারের প্রভাবের জন্যই এমনটা হয়েছে। অপরদিকে মহেশের দাবি, রণবীর নাকি প্রচুর মদ্যপান করতেন। শুধু তাই নয়, মদ্যপান করে সেটের মধ্যে অশান্তিও করতেন।

মহেশের অভিযোগের বিপরীতে রণবীর বলেন, তিনি ও পূজা যখন একসঙ্গে মদ্যপান করতেন, তখন পূজা মাঝেমধ্যেই রেগে যেতেন। ঝামেলাও করতেন। সেই সময় তিনি যদি উঠে যাওয়ার চেষ্টা করতেন, তাহলে বাড়ত অশান্তির পরিমাণ।

এই কথা জানাজানি হলে ভাট পরিবার কলঙ্কিত হতে পারে, সে কারণেই নাকি তার ক্যারিয়ার শেষ করে দেয়া হয়েছে বলে দাবি রণবীরের। অভিনেতার আক্ষেপ, প্রত্যেকে শুধু মহেশ ও পূজার কথাই বিশ্বাস করেন, কেউ তার দিকটা জানতে চায়নি। তবে এখন অবশ্য চিত্রটা বদলেছে। শুধু বড় পর্দাতেই নয়, রণবীর একাধিক ওয়েব সিরিজেও দাপিয়ে অভিনয় করছেন।

সূত্র: বং ট্রেন্ড

সম্পর্কিত পোস্ট

মতামত দিন