ঝালকাঠি প্রতিনিধি :
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) রাতে টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু’র একান্ত সচিব মোঃ ফখরুল মজিদ মাহমুদ কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা যুবলীগের আহ্বায়ক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল শরীফ, জেলা আওয়ামীলীগ নেতা খসরু নোমান, গোলাম ফারুক প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার ইউনিটির এসএম রাজ্জাক পিন্টু, আসিফ মানিক সিকদার প্রমুখ। সভায় বক্তারা বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
এসময় ঝালকাঠির সাংবাদিকদের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে আলোচনা পর্যালোচনা ও পরামর্শ প্রদান করেন ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু’র একান্ত সচিব মোঃ ফখরুল মজিদ মাহমুদ কিরণ। তিনি ঝালকাঠির সাংবাদিকদের চলমান সংকট নিরসনের জন্য উচ্চ মহলে কথা বলবেন বলে আশ্বাস দেন।
