নিজস্ব প্রতিনিধি :
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক প্রভাতী শাখার মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক খান মকসুদুর রহমান, মোবাশেরুর রহমান, মহব্বত হোসেন, হুমায়ুন কবির প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আলোচনা সভা পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
