হোম অন্যান্যসারাদেশ মসজিদের সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ৪

নড়াইল অফিস :

মসজিদ কমিটির সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় কামরুল শেখ (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০জুন) সকালে সাড়ে ছয়টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় আরো ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

কামরুল পুরুলিয়া গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। স্থানীয় চাচুড়ি বাজারে সে জুতার ব্যাবসা করতো। আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়ায় উপজেলার পুরুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি ছিলেন শাহাদত সর্দার। গত একমাসে আগে তাকে পরিবর্তন করে কিসলু শেখকে সভাপতি করে মুসল্লিরা। এর জের ধরে গত শুক্রবার (২৪জুন) জুম্মার নামাজের পর সবুর শেখ এবং নয়ন সরদারের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিমিয় হয়। এরপর থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

এর রেশ ধরে আজ (৩০জুন) সকালে ফজরের নামাজের পর নয়ন সরদারের সমর্থকরা অপর পক্ষের প্রধান সবুর শেখ সহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় কামরুলের ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে কামরুলের দুই ভাই জাকির শেখ (৫০) ও ইমরুল শেখ (৩৫) এবং চাচাতো ভাই মানসুর শেখ (৪০), মঞ্জুর শেখ (৩৪) ও চাচা সবুর শেখ (৬০) কে কুপিয়ে গুরুতর আহত করে।

নিহত কামরুলের বোন মাছুরা বেগম বলেন, আমার ভাই ঘুমিয়ে ছিলো। ওরা ঘরের মধ্যে এসে কুপাই মেরে ফেললো। সে বিদেশে যাবে বলে পাসপোর্ট-ভিসা করেছে। তার ছোট ছোট দুইটা ছেলে মেয়ে, তাদের এখন কি হবে?

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মসজিদ কমিটির পদ ও আর্থিক হিসাব নিয়ে এমন ঘটনা খুবই ন্যাক্কারজনক। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জামাল হোসেন নামের ১জনকে আটক করেছে।

তিনি আরো বলেন, এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন