মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে রোববার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ দুইটি ডায়াগষ্টিক সেন্টার ও দুইটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। বন্ধ করা প্রতিষ্ঠানসমুহ হলো রাজগঞ্জ বাজারের মডার্ন হাসপাতাল, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, পারবাজারের কপোতাক্ষ সার্জিকাল ক্লিনিক ও কপোতাক্ষ ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১২ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু, থানার এসআই ইব্রাহিম হোসেন প্রমুখ।
ডা. অনুপ কুমার বসু জানান, মনিরামপুর উপজেলায় ২২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে মনিরামপুর বাজারে ১০টি এবং অন্যান্য অঞ্চলে ১২ টি অবস্থিত। এরমধ্যে অভিযান চালিয়ে রাজগঞ্জ মর্ডাণ হাসপাতাল, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, পারবাজার কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক, কপোতাক্ষ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। একইসাথে রাজগঞ্জ বাজারের তফি ক্লিনিককে সতর্ক করা হয়েছে।
