হোম খুলনাযশোর মনিরামপুরে মাতৃভাষা দিবস উদযাপন

মনিরামপুরে মাতৃভাষা দিবস উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 4 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে যশোরের মনিরামপুরে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সম্রাট হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড, গাজী এনামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহির দায়ান আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এরআগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যসহ জামায়াত নেতৃবৃন্দ, মনিরামপুর প্রেসক্লাব ও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠন। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরতে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসক মো: সম্রাট হোসেন ভাষা শহিদদের স্মারণে শহিদ মিনারে ফুল দেয়ায় জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সকলে যাতে সুন্দর ভাবে ফুল দিতে পারে সেই ব্যবস্থাও করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন