হোম খুলনাযশোর মনিরামপুরে প্রতিদ্বন্দ্বী কতিপয় ব্যক্তির নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ

মনিরামপুরে প্রতিদ্বন্দ্বী কতিপয় ব্যক্তির নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৫, মনিরামপুর আসনে প্রতিদ্বন্দ্বী দলের কতিপয় উচ্ছৃঙ্খল বিপদগামী ও পথভ্রষ্ট ব্যক্তির নেতৃত্বে ঠুনকো অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তারপরও বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কারো উস্কানিতে পা দিচ্ছে না দলীয় নেতা-কর্মীরা।
রবিবার বিকাল মনিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এ দাবি করেন। তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে কোন দল বা ব্যক্তির উস্কানিতে পা দিয়ে সংঘাতে না জড়িয়ে ধৈর্য্যধারণ করতে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এ উপজেলায় বিএনপির কোন নেতা-কর্মী পাল্টা সংঘাতে জড়াচ্ছে না। এসময় তিনি বলেন, তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ এবং বিএনপির হাতে মনিরামপুরবাসী নিরাপদ। একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক উপজেলা গড়তে রাজনৈতিক, সামাজিক পর্যায়ে নেতৃত্বাধীন ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহবান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন