মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন শনিবার সকালে সাবেক মন্ত্রী প্রয়াত মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের কবর জিয়ারত করাসহ জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন। এরপর বিকালে তিনি পৌর সভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবন্দর সাথে দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জমিয়াত ওলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, বিএনপির নেতা অ্যাড. আসাদুজ্জামান, শরিফুল ইসলাম শরিফ, কামরুজ্জামানসহ প্রমুখ। এর আগে শুক্রবার রাতে তিনি পৌর এলাকার বিজয়রামপুর এবং তাহেরপুর দলিত সম্প্রদায় ও শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। ওইদিন তিনি শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামে যুবদল কর্মী শহীদ আশিকুরের দাদীর একটি সামাজিক অনুষ্ঠানে অংশ করার পর অসুস্থ দলীয় কর্মী আরশাফ আলী ও পাড়দিয়া গ্রামে ডা: মশিয়ারের খোঁজ খবর নেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) লিমিটেডের ১৭ তম সাধারণ সভায় যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, কালবের খুলনা গ-অঞ্চলের ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন মনিরামপুর শাখার চেয়ারম্যান আশফাকুল ইসলাম নান্নু, সেক্রেটারি ফিরোজ আলম, ক্রেডিট ইউনিয়নের মেহেরপুর জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু, যশোর জেলা ব্যবস্থাপক পীযুষ কান্তি সরকার, মনিরামপুর শাখার সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান জেসি, রুপালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাজ্জাদ হোসেন ও জি এম ফারুক আলম প্রমুখ।
