হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে কাউন্সিলর বাবুলাল চৌধূরীর ব্যতিক্রমী উদ্যোগ, টিসিবি পণ্য নিতে আসা কার্ডধারিদের বিস্কুট ও কোমল পানীয় দিয়ে আপ্যায়ন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুর পৌরসভার কাউন্সিলর বাবুলাল চৌধূরীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন। তিনি টিসিবি (ট্রেডিং কর্পেরেশন অব বাংলাদেশ)-এর পণ্য নিতে আসা কার্ডধারীদের বিস্কুট ও কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করেছেন।

বুধবার পৌরশহরের গাংড়া মোড়ে টিসিবি পণ্য নিয়ে ফেরার সময় কার্ডধারিদের হাতে বিস্কুট ও কোমল পানীয় তুলে দেন। জানাযায়, দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারন মানুষের মাঝে নায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এবারই প্রথম সুবিধাভোগিদের কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য তুলে দেওয়া হচ্ছে।

বুধবার পৌরশহরের ৩ নং ওয়ার্ডবাসিদের টিসিবি পণ্য বিক্রির দিন ধার্য্য ছিল। এদিন সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বাবুলাল চৌধূরী নিজ উদ্যোগে টিসিবি কার্ডধারিদের বিস্কুট ও কোমল পানীয় তুলে দেন।

এসময় ফিরোজা, নিলিমা, আসমা, আহাদসহ একাধিক সুবিধাভোগি কাউন্সিলরের এমন উদ্যোগের ভ’য়সী প্রশংসা করেন সুবিধাভোগিরা। জানান, টিসিবি পণ্য নিতে এসে এভাবে আপ্যায়িত হবেন ভাবতেই পারেননি তারা।

কাউন্সিলর বাবুলাল চৌধূরী জানান, একেতো প্রখর রোদ; তারওপর গরম এবং অনেকেই রয়েছেন রোজা। এসব চিন্তা করেই টিসিবি পণ্য নিতে আসা প্রায় সাড়ে তিনশ’ কার্ডধারি নারী-পুরুষের হাতে তিনি বিস্কুট ও কোমল পানীয় তুলে দিয়েছেন।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন