হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাই, আহত বোন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় মাহিন মুস্তাকিন ঋত্তিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও মোটরসাইকেল আরোহী বন্যা চৌধুরী (২৫) নামে একজন আহত হয়েছে। নিহত ঋত্তিক খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মোফাজ্জেল তালুকদারের ছেলে। অপর আহত বন্যা একই গ্রামের ইনামুল কায়েতের স্ত্রী। পরিচয়ে তার মামাতো-ফুফাতো ভাই-বোন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুচলিয়া ওয়াপদা ব্রীজের উপর।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রনাব সরকার জানান, শুক্রবার দুপুর একটার দিকে খবর পেয়ে সঙ্গীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দু’জনকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ঋত্তিককে মৃত ঘোষণা করেন এবং আহত বন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা কমপ্লেক্সেরে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিকে থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়েছে এবং অপর আহত বন্যার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিক জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতরা পরিচয়ে মামাতো-ফুফাতো ভাই-বোন। তারা দামোদর গ্রামের বাড়ি থেকে মণিরামপুর উপজেলার ঝাপা বাঁওড় দেখতে যাওয়ার পথিমধ্যে কুচলিয়া ওয়াপদা ব্রীজের নিটক রাস্তার টার্নিং মোড় ঘুরতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত ও আহত হয়। থানার ওসি আরও জানান, নিহত ঋত্তিককে তার পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন