মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
চাল, ডাল তেলসহ নিত্য পণ্যের মূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে যশোরের মণিরামপুরে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ ইকবাল হোসেন।
পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা মুক্তার হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, আব্দুল হাই, এ্যাড. মকবুল ইসলাম, গাজী আব্দুস সাত্তার, মাষ্টার মতিয়ার রহমান, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, জেলা মহিলা দলের নেতৃ মেরী ইকবাল, লুৎফুন্নাহার, যুবদল নেতা আব্বাস আলী, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের কামরুজ্জামান প্রমুখ।
