মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
কৃষক ও কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে যশোরের মণিরামপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতিকর বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোহনপুর নূরজাহান কমিউনিটি সেন্টারে সিনজেনটা বাংলাদেশ লিমিটিড কোম্পানি ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীর জোনাল ম্যানেজার সাজ্জাত হায়দার খানের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান, সিনজেনটা বাংলাদেশ লিমিটিড কোম্পানীর পোডাক্ট সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার, রিজিওনাল ম্যানেজার দেবাশীর্ষ কুমার মোদক, সিনিয়র সেলস ইউনিট অফিসার রাকিব হাসান ও এস পিও কামরুজ্জামান পলাশসহ প্রমুখ।
