হোম অন্যান্যসারাদেশ মণিরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নজমুস সাদাতের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মণিরামপুরের নেহালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নজমুস সাদাত। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহে —– রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহি রেখে গেছেন। মরহুম নজমুস সাদাত বালিধা গ্রামের আমির আলী গাজীর পুত্র। এদিন আছর পূর্ব বালিধা-পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম ও আছর বাদ দক্ষিণ বালিধা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজের জানাজা শেষে মরহুমের পৈত্রিক নিবাস বালিধা গ্রামে পারবিারকি কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাড়াও বিভিন্ন সময়ে উপজলো বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসকের পরার্মশ মোতাবকে নিয়মিত চিকিৎসা গ্রহণ করতেন। শনিবার সকাল ৯ টার দিকে তার শাররীক অবস্থার অবনতি হলে পরবিারের লোকজন তাকে দ্রুত মণিরামপুর উপজলো স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুম নজমুস সাদাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করে নেহালপুর ইউপি থেকে ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এলাকায় র্সবস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে মাগফরিাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।

এছাড়া উপজলো বিএনপরি আহবায়ক ও মণরিামপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু মূছা, উপজলো চেয়ারম্যান নাজমা খানম, জামায়াত নেতা এ্যাড. গাজী এনামুল হক, নেহালপুর ইউনিয়ন পরিষদ র্বতমান চেয়ারম্যান এম.এম ফারুক হুসাইন, আক্তার ফারুক মিন্টু,গাজী মাযাহারুল আনোয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. কামরুজ্জামান, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মণিরামুপর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, আওয়ামীলীগ নেহা সৈয়দ মঈনুল ইসলাম পান্না, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, সাংবাদিক রিপন হোসেন সাজু, সানোয়ার হোসেন তিতু, মোস্তাাফিজুর রহমান, জয়নুল আবেদিনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ তার পৈত্রিক বাড়ীতে উপস্থিত হয়ে মরহুমের পারিবারের সদস্যদের সমবদেনা
জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন