হোম খেলাধুলা ভারতের বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

খেলাধূলা ডেস্ক :

এশিয়া কাপের সুপার ফোরের হাই-ভোল্টেজ ম্যাচে রোববার (৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে নামার আগে হোঁচট খেল পাকিস্তান। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার শাহনেওয়াজ দাহানি।

ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। আর তাই রোববারের বড় দ্বৈরথে বাবর আজমদের প্রত্যাশা থাকবে প্রতিশোধের। তবে তার আগেই ধাক্কা খেল তারা। এর আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান পাকিস্তানের বোলিংয়ের মেরুদণ্ড শাহিন শাহ আফ্রিদি।

দাহানির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পিসিবি জানায়, সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না শাহনেওয়াজ দাহানি। তাকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৪৮-৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানা যাবে।

হাই-ভোল্টেজ ম্যাচে নামার আগে পাকিস্তানের মতো দুঃসংবাদ রয়েছে ভারতীয় দলেও। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।

ভারতীয় দলে অন্যতম ভরসা রবীন্দ্র জাদেজা। দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাট কিংবা বল হাতে তার মুন্সিয়ানা অনেকবারই দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চেও রোহিতের ‘বাজির ঘোড়া’ হতে পারতেন জাদেজা। তবে চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন জাদেজা। তার বদলে এশিয়া কাপের দলে নেয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, জাদেজার ডান হাঁটুতে চোট রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছে। তার বদলে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। অক্ষর খুব তাড়াতাড়ি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবে বলেও জানিয়েছে বোর্ড।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা ছিল জাদেজার। চারে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৫ রান করেন। হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে না হলেও বল হাতে চার ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন