নিজস্ব প্রতিনিধি :
ব্র্যাক জেন্ডার জাস্টিস এবং ডাইভার্সিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।ব্র্যাকের আয়োজনে রবিবার ২৪ অক্টোবর সকালে ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনি সরকার,সভা সঞ্চালন করেন জেন্ডার মেইনস্ট্রিমিং এর আঞ্চলিক ব্যবস্থাপক মুনমুন নাহার।
এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগণ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন সরকারি কাজের সাথে বেসরকারি কাজের সমন্বয়ের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। তিনি ব্র্যাকের অন্যান্য কর্মসূচির ব্যক্তিবর্গকে সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
