বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ সাদ্দাম হোসেন (২৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের কাছে গোপন খবর আসে সাদ্দাম হোসেন নামে এক গাঁজা ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে বাড়িতে মজুত করেছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
