জাতীয় ডেস্ক :
বিস্ফোরক আইনের মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে তিনটি আলাদা মামলায় হাইকোর্টের বিচারপতি মো. মোস্তফা জামাল ইসলাম এবং মো. আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চে জামিন আবেদন শুনানি হয়। এ সময় তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।
জেলা সদর, নলছিটি ও কাঁঠালিয়া থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে সম্প্রতি এ মামলা হয়েছিল।
জামিনপ্রাপ্তরা হলেন: ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া তালুকদার, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মীর বহর, জেলা যুবদলের আহ্বায়ক শামিম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা, জেলা যুবদলের সদস্য মো. সাদ্দাম হোসেনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মী।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের ২৮ নেতার পক্ষে শুনানি করেন এপিলেট ডিভিশনের সিনিয়র অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রত্যেক আসামিকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
