বাণিজ্য ডেস্ক :
চীন ও জাপানে উৎপাদন কম হওয়ার তথ্য প্রকাশের পরই বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এদিকে চলতি সপ্তাহেই তেল সরবরাহ সামঞ্জস্য আনার বিষয়ে বিশ্বের তেল রফতানিকারী দেশগুলো সংগঠন ওপেক ও অন্য শীর্ষ অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশের কর্মকর্তাদের সঙ্গে বেঠকে বসবেন বিনিয়োগকারীরা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৪২ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ৫৫ ডলারে নেমে গেছে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ৮৫ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ কমে ৯৬ দশমিক ৭৭ ডলারে অবস্থান করছে।
গত জুনে বিশ্বের সর্ববৃহৎ ক্রুড তেল আমদানিকারক দেশ চীনে উৎপাদনের গতি বেড়েছিল। তবে কোভিড-১৯ জনিত লকডাউনের দরুণ জুলাইয়ে প্রত্যাশিত পরিমাণ উৎপাদন হয়নি। জুনে কেইক্সিং/মার্কিটের ম্যানুফ্যাকচারিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) চীনের পয়েন্ট ছিল ৫১ দশমিক ৭ শতাংশ। কিন্তু জুলাইয়ে এ সূচকে চীনের পয়েন্ট ৫০ দশমিক ৪ পয়েন্টে নেমে আসে। সেটি প্রত্যাশিত পয়েন্টের তুলনায় অনেক কম বলে মনে করে বিশ্লেষকরা।
এদিকে সোমবার (১ আগস্ট) প্রকাশিত তথ্য বলছে, ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কম উৎপাদন হয়েছে।
চলতি সপ্তাহেই তেল সরবরাহ সামঞ্জস্য আনার বিষয়ে বিনিয়োগকারীরা বিশ্বের তেল রফতানিকারী দেশগুলো সংগঠন ওপেক ও অন্য শীর্ষ অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশের কর্মকর্তাদের সঙ্গে বেঠকে বসবেন।
