হোম অন্যান্যসারাদেশ বিআইএফপিসিএল বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছে

 

খুলনা অফিস :

মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)। দিবসটি পালন উপলক্ষে রামপাল পাওয়ার প্লান্টে দুই দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদসহ প্রতিষ্ঠানে কর্মরত বন্ধু প্রতীম বাংলাদেশ-ভারত দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ রামপাল পাওয়ার প্লান্টের মুল অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজয় দিবসের অনুষ্ঠান মামলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ভলিবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসূচি থাকছে।

এছাড়াও দিবসটিকে স্মরণীয় বরণীয় করে রাখতে গোটা পাওয়ার প্লান্ট এলাকায় লাইটিং করা হয়েছে। মোড়ে মোড়ে দেয়া হয়েছে প্লাকাড। সব মিলিয়ে গোটা রামপাল পাওয়ার প্লান্ট এলাকা সাজ সাজ রব বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন