হোম অন্যান্যসারাদেশ বাজিতপুর- হোসেনপুর- করিমগঞ্জে নৌকা জয়ী

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পৌরসভা নির্বাচন গুলোতে বিজয়ী হয়েছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। তিন পৌরসভার মধ্যে বাজিতপুরে ইভিএম পদ্ধতি ও করিমগঞ্জ আর হোসেনপুর পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয় ব্যালট পদ্ধতিতে। বেসরকারি ফলাফল অনুযায়ী বা‌জিতপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আ‌নোয়ার হো‌সেন আশরাফ, ১৪  হাজার  ৬২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে ‌মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এহসান কু‌ফিয়া পে‌য়ে‌ছেন, ৬৯৭ ভোট। যদিও বিএনপি’র প্রার্থী সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে প্রতিটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন। হো‌সেনপু‌র পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ  আঃ কাইয়ুম খোকন, ৭৫১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে ‌মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ সৈয়দ হো‌সেন, (খেজুর গাছ) পে‌য়ে‌ছেন ৪৪৫১ ভোট। ক‌রিমগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোঃ মুস‌লেহ উ‌দ্দিন, ১০৫০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে ‌হয়েছেন মেয়র নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি প্রার্থী আব্দুল্লাহ  আল মাসুদ  পে‌য়ে‌ছেন ৫০৫১ ভোট।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন