হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ৭টি ইউনিয়নে ৪হাজার ২শত জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় আজ শনিবার(৭আগস্ট) বাগেরহাটের মোল্লাহাটে কোভিড-১৯ ভ্যাক্সিন (করোনা টিকা) ৭টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে একযোগে প্রদান করা হয়েছে । সকালে উপজেলা সদরের ঘোড়াদাইড় কেন্দ্রে এ টিকা প্রদান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন প্রমুখ। ৭টি ইউনিয়নে মোট ৪হাজার ২শত জনকে টিকা প্রদান করা হয়েছে।

সফলভাবে সকল কেন্দ্রে টিকা প্রদানে সহযোগিতা করা জন্য উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, সেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেচ্ছাসেবক হিসাবে হৃদয়ে মোল্লাহাট সামাজিক ফেসবুক গ্রুপ দায়িত্ব পালন করে। তাদের উদ্যোগে উদয়পুর, কুলিয়া, কোদালিয়া, আটজুড়ি, গাংনী, চুনখোলা এলাকায় টিকা গ্রহনকারীদের মাস্ক বিতরন করা হয়।

এসময় হৃদয়ে মোল্লাহাটের স্বেচ্ছাসেবকগন টিকা রেজিস্ট্রেশন ও টিকা প্রদানে সার্বিকভাবে সহায়তা করেন। স্বেচ্ছাসেবকদের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন সজীব সরকার। অন্যদের মাঝে ছিলেন রাফিনা আক্তার বর্ষা, তামিমুল ইসলাম, শেখ শাকিল মাহমুদ, তানভীর সোহেল, প্রিয়া সরকার, মৌসুমী রহমান, শিল্পী সরকার, মোজাহিদ মোল্লা, তানভীর রহমান প্রমুখ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন