মোল্লাহাট( বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ২হাজার ২শত চাষির মাঝে মাথাপিছু ২কেজি করে উন্নত জাতের ৪হাজার ৪শত কেজি হাইব্রিড ধান বিজ এস এল-৮এইচ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিসে ৭টি ইউনিয়নের বাছাইকৃত কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে এ ধান বিজ তুলে দেওয়া হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার মোঃ আবুল হাসান, পরিচালনা করেন কৃষি সম্প্রসারন অফিসার কপিল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান কর্মকর্তা , স্থানীয় সাংবাদিক ও সুফলভোগী কৃষক বৃন্দ প্রমুখ ।
