হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার (৮আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে, জাতীয় শোকাবহ আগস্টের ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রেখে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে দুপুর সাড়ে ১২টায়, উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষ ও প্রশিক্ষন প্রাপ্ত ও অসহায় নারীদের মাঝে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সেলাই মেশীন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুপুর ১টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম।

অন্যান্যদের মাঝে যুক্ত ছিলেন ও বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি অফিসার অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, পিআইও মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ওসিএলএসডি মমতাজ বেগম মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন