মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য পিআইবি’র উদ্যোগে ৩দিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার (৪ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে উক্ত প্রশিক্ষন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, পিআইবি’র রিসোর্স পার্সন ও হেড অব ইনভেস্টিগেটিভ এমআরডিআই মোঃ বদরুদ্দোজা, পিআইবি’র রিসোর্স পার্সন মোহাম্মাদ শাহ আলম, আরটিভির জেলা প্রতিনিধি মোঃ শামচুর রহমান প্রমুখ।
৩দিন ব্যাপী এ প্রশিক্ষনে ঘটনার গভীর থেকে অনুসন্ধানের মাধ্যমে সঠিক এবং সত্য উদঘাটনের বিভিন্ন কৌশল ও রিপোর্টিং সংক্রান্ত নানা বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।
