হোম জাতীয় বাগেরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম ফরিদা বেগম ওরফে জাহানারা (৫৭)। তিনি বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী।

বাগেরহাটের ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন