হোম আন্তর্জাতিক বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অলিউদ্দিন শামীম এবং সদস্যসচিব মনোয়ার ক্লার্ক।

সদস্য লাবন্য অঞ্জন চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন হাজারী, তাফসিরুল আলম, আফজাল আহমেদ, মাফিজুল ইসলাম রাসেল, শরিফ উদ্দিন, সদস্য নজরুল ইসলাম পলাশ, আশরাফুল আলম রিকন ও নজরুল ইসলাম। এতে অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহ্, মহিলা সংস্থা ইতালির সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা প্রমুখ।

সভায় দীর্ঘ আলোচনা শেষে পরিষদের আহ্বায়ক অলিউদ্দিন শামীমকে সভাপতি, সদস্যসচিব মনোয়ার ক্লার্ককে সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক তাফসিরুল আলমকে নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি ও সম্পাদক তাদের বক্তব্যে বলেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব—সবাইকে নিয়ে সুন্দর সুশৃঙ্খল একটি কার্যনির্বাহী কমিটি উপহার দিতে।

পরে অলিউদ্দিন ও মনোয়ার ক্লার্কের নেতৃত্বে প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ দূতাবাস ইতালির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরে তারা বলেন, এখন থেকে প্রতি বছর বহির্বিশ্বে একসঙ্গে এনআরবি ডে পালন করবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ।

এসময় দূতাবাসের পক্ষ থেকে প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিফ আনাম ছিদ্দিক বলেন, নব গঠিত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ভালো কাজগুলোতে সহযোগিতা করবে দূতাবাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন