হোম খেলাধুলা বাংলাদেশ-নিউজিল্যান্ডকে নিয়ে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান!

খেলাধূলা ডেস্ক :

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনা হচ্ছিল অনেক আগে থেকে। এ সিরিজে অংশগ্রহণের কথা চলছি বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের। পাকিস্তান এ বিষয়ে আগে কিছু নিশ্চিত না করলেও রোববার (২৬ জুন) পিসিবি সভাপতি রমিজ রাজা জানিয়েছেন, তারা এ সিরিজে অংশগ্রহণ করবেন।

গণমাধ্যমকে রমিজ রাজা বলেছেন, ‘১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশ বুঝতে কিছু ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।’

এ সিরিজে টাইগারদের অংশগ্রহণ করা প্রসঙ্গে ১৭ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে প্রতিটি দলের সঙ্গে কমপক্ষে দুটি করে চারটি ম্যাচ খেলার সুযোগ পাব আমরা।’

সে সময় জালাল ইউনুস আরও বলেন, ‘এখনো ফাইনাল হয়নি। তবে পাকিস্তান খেলার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমরা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে কন্ডিশনিং ক্যাম্প করব। সেখানে তাদের একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে কথা হচ্ছে।’

আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ সরাসরি অংশ নেবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে গত সাত বছর ধরে যেখানে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি, সেখানে সরাসরি নেমে কীভাবে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেবে! সে শঙ্কা দূর করতেই অজিদের পাশের দেশে সিরিজের আয়োজন করছে বোর্ড!

সম্পর্কিত পোস্ট

মতামত দিন