সংকল্প ডেস্ক :
গত ২৪ নভেম্বর ২০২১ তারিখ ১৮০০ ঘটিকা হতে ২১০০ ঘটিকা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশান রুপসা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ টি ট্রাকে আনুমানিক ১,৭২০ (এক হাজার সাতশত বিশ) কেজি/(৪৩ মন) জেলি পুশকৃত চিংড়ি, ড্রাইভার, হেল্পার ও কর্মচারীসহ মোট ০৯ জনকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা রুপসা কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ০৯ জনকে সর্বমোট টাকা-১,৬৫,০০০/০০ (টাকা এক লক্ষ পয়ষট্টি হাজার মাত্র) জরিমানা করা হয় এবং জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
