আন্তর্জাতিক ডেস্ক :
কুয়েত থেকে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে অল্প হাসির পথিক সংগঠন।
গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত গ্রাম লেঙ্গুড়া, পূর্ব আলীরগাঁও, ডৌবাড়ীসহ আশপাশের অঞ্চলের বন্যার্তদের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় এখানে সবাই ক্ষতিগ্রস্ত। তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
তিনি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নেতৃবন্দসহ এ ত্রাণ সংগ্রহ ও বিতরণে যাদের অবদান রয়েছে সবাইকে ধন্যবাদ জানান।
