হোম খুলনাবাগেরহাট বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত

বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 70 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় এসিআই সীড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার বিকালে ফকিরহাট উপজেলার আট্টাকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই সীড কোম্পানি গোপালগঞ্জ এরিয়া সেলস ম্যানেজার রিদ্দিকুর রহমান| এতে সভাপতিত্ব করেন জহুরুল আলম| অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মৃন্ময় দাস| অপরদিকে, শনিবার বিকেলে চিতলমারী উপজেলার খড়মখালী মাঠ দিবসে এসিআই সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ মেহেদী হাসান (চিতলমারী টেরিটরি) সহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন|
কৃষক মোঃ আজিজুল শেখ জানান, এসিআই সীড কোম্পানির বন্ধু ধান চাষ করে ধানের তুলনায় অধিক ফলন পেয়েছেন| তিনি ৩ বিঘা জমিতে বন্ধু ধান চাষ করেছেন| এই ধান চাষে এসিআই বন্ধু ধানে বেশি সন্তষ্ট| তার দেখাদেখি অন্যান্য কৃষকেরা আগামি বোরো মৌসুমে বন্ধু ধান চাষ করবেন বলে আশা রেখেছেন| কারণ বন্ধু ধান ভাইরাস সহনশীল জাত| এসময় এসিআই সীড এর পক্ষ থেকে কৃষক-কে একটি চার্জার স্প্রে-মেশিন উপহার দেওয়া হয়| এসিআই সীড কোম্পানির কর্মকর্তারা বলেন, বন্ধু ধানের ফলন বেশী এবং পোকা-মাকড় কম লাগে| এছাড়াও এই ধানে রোগ-বালাই কম হয়ে থাকে|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন