হোম খুলনাযশোর ফুলতলা বাজারে বিএনপির নেতার নেতৃত্বে লুটপাট

ফুলতলা বাজারে বিএনপির নেতার নেতৃত্বে লুটপাট

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

যশোর প্রতিনিধি:
বিএনপি নেতার নেতৃত্বে যশোরের ফুলতলা বাজারে একটি দোকান লুটপাট চালানো হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগে জানা গেছে, যশোর সদর উপজেলার কাশিমপুর ও হৈবৎপুর ইউনিয়নের জিরো পয়েন্টে ফুলতলা বাজারের অবস্থান। এই বাজারে উত্তর ললিতাদাহ গ্রামের ইউসুফ আলীর একটি টি স্টোর রয়েছে। গত ১৭ মার্চ কাশিমপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে বিএনপি নেতা রবিউল ইসলাম, গোলাম মোস্তফাসহ ৭/৮ জন সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীরা দোকান ঘর ভাংচুর ও লুটপাট চালায়। হামলার সময় দোকানের টিভি, ফ্রিজ, কেটলিসহ বিভিন্ন মালামাল ভেঙে তছনছ করে। ইউসুফ আলীকে বেধড়ক মারপিট করে। এসময় দোকানে থাকা নগদ ৯০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করলে ইউসুফ আলীকে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে ইউসুফ আলী স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন