হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের মুলঘরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের মুলঘর গ্রামের বিশ্বরোড সংলগ্ন একটি বাড়িতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সোমবার গভীর রাতে খায়রুন্নেছা বেগম এর সদ্য নির্মিত বাড়ীতে এ চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা নগদ ৮০হাজার টাকা ১টি ৪৩ইঞ্চি টেলিভিশন ও ৩টি দামী মোবাইল ফোন সহ প্রায় দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে গেছে।

এ ঘটনায় এলাকাবাসির মধ্যে চুরি আতংক বিরাজ করছে। বাড়ি কেয়ারটেকার হাজেরা বেগম (৬৫) জানান, তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় অজ্ঞাত চোরেরা আমগাছ বেয়ে ছাঁদের সিলেকুটা ঘরে প্রবেশ করে। পরে মূল ঘরের দরজার কড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ টাকা সহ দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এসময় বাড়ির মালিক খায়রুন্নেছা বেগম ও তাঁর স্বামী মোঃ কায়উম শেখ বাড়ীতে ছিলেন না। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন