হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের কাটাখালী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফকিরহাটের কাটাখালী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 167 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টায় পর্যন্ত বিরতিহীন ভাবে ফকিরহাটের কাটাখালী বাসষ্ট্যান্ড মোড়, টাউন নওয়াপাড়া বাজার ও টাউন নওয়াপাড়া গোলচত্তর মোড় সহ তার পার্শ্ববর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, খুলনা-মোংলা, রুপসা-বাগেরহাট ও ঢাকা মাওয়া মহা-সড়কের পার্শ্বে বিপুল পরিমানে সড়ক বিভাগের সরকারী জমি দখল করে এক শ্রেণীর লোকজন সেখানে কাচা-পাকা স্থাপনা নির্মাণ করে, নানা প্রকার ব্যাবসা বানিজ্য পরিচালনা করে আসছিলেন। যে কারনে সড়ক মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা পথচারি চলাচল করাও ঝুকি হয়ে পড়েছিল। এমতঅবস্থায় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ উক্ত সড়ক গুলির পাশের্^ অবৈধ ভাবে গড়ে তোলা বিপুল পরিমানে স্থাপনা গুলি উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেন।

এসময় তারা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, এসডি সনৎ কুমার সাহা, সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হোসেন, মোঃ আজিম কাওসার, গোপাল কুমার দাশ, পুলিশ পরির্দশক মোঃ শাহাদাৎ হোসেন ও উপ-পুলিশ পরিদশক মোঃ খালিদ এর উপস্থিততে উচ্ছেদ অভিযান করা হয়।

এসময় ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মোশফাকুল আলম সহ ৯জন সদস্য একটি দল উপস্থিত ছিলেন। বুধবার টাউন নওয়াপাড়া মোড় হতে বাগেরহাট বাসষ্ট্যান্ড মোড় পর্যন্ত অভিযান চলবে বলে সড়ক বিভাগ সুত্রে জানা গেছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন