হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ২২২জন মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

এদিন বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ৭লক্ষ ১৪হাজার টাকা প্রদান করা হয়েছে।

হীড বংলাদেশ এর আয়োজনে শুক্রবার (০৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এসব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও উপবৃত্তি প্রদান করেন।

হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন হীড বাংলাদেশ এর চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগেরহাট এলাকা ব্যবস্থাপক পার্থ রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হীড বাংলাদেশ এর সমন্বয়কারী অদ্বৈত বিশ্বাস।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, হীড বাংলাদেশের সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন