হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ চারজন আহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্থানীয় সরকার বিভাগের খুলনার পরিচলাক মো. গিয়াস উদ্দিন ও চালকসহ চারজন আহত হয়েছে।

ঘটনাটি খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের সাধের বটতলা নামক স্থানের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী দ্রæতগতিতে একটি কালো রঙের প্রাইভেটকার তার বাড়ির সামনের গাছের সাথে ধাক্কা দেয়। মুহুর্তে গাড়িটি দুমড়ে মুসড়ে উল্টে যায়। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনায় কবলিত গাড়ি চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাওয়া থেকে তিনি খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন, তার ছেলেসহ মোট চারজন খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, মো. গিয়াস উদ্দিনের নাক থেকে রক্ত ঝড়ায় সিটিস্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন