ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বুধবার (২৫আগষ্ট) কাটাখালী মোড় পুলিশ বক্স চত্ত¡রে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালক ও হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে তুলে ধরে কর্মশালায় বক্তব্য রাখেন কাটাখালী হাইওয়ে থানার ওসি মো: আলী হোসেন, এসআই হাসানুর রহমান, এএসআই ইউসুব আলী, শ্রমিক নেতা সাইফুল ইসলাম প্রমূখ।
