হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগম (২৭) নামে এক নারীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় ¯^ামী চুন্নু শেখ| এতে ওই নারী গুরুত্বর আহত হয়েছেন| উপজেলা পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনায় ¯^ামী চুক্কু শেখ (৩৫) কে গ্রেপ্তদার করেছে পুলিশ| তাকে সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে|

পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার ¯^ামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়| তার মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে| স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন|

এ ঘটনায় আহত নারীর ভাই নিজ বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা করেন| যার নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই| অভিযুক্ত ¯^ামী চুন্ন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ|

ভুক্তভোগী মুসলিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার ¯^ামী বিভিন্ন সময়ে কারনে-অকারনে তাকে বিভিন্নভাবে শারিিরক ও মানষিক নির্যাতন করে আসছেন|

ফকিরহাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে| আশা করি এখানে সে সুচিৎসা পাবেন| অন্যত্র যাওয়া লাগবে না বলে তিনি জানান|

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে| মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন