ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক-২০২০ উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পুরনেরটাকা ফেরৎ ও স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধকরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মনোতোষ রায় কেষ্ট।
এরপূর্বে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন করেন। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
