হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিকাশ হালদার (২৫) নিহত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাশ হালদার মোটরসাইকেল যোগে কাটাখালির দিকে আসছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত বিকাশ হালদার বাগেরহাট সদরের রাখালগাছির কারাখালী এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থালে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন