ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিরামহীনভাবে বিকাল ৪টার পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার দোবাশীস কুমার মন্ডল।
এই নির্বাচনে অভিভাবক পদে ৯জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ২জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, শেখ আরিফুল হাসান, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামুল হক। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন তানিয়া বেগম।
নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট ভোটার ছিল ৪৯৯জন। এরমধ্যে ৩৮৬জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছে। ভোট নষ্ট হগয়েছে ৬২টি। অপরদিকে, সাধারন শিক্ষক পদে রয়েছেন গনেশ চন্দ্র গাইন ও শেখ শহিদুল ইসলাম। সংরক্ষিত মহিলা শিক্ষক পদে রয়েছেন সৈয়দা ফাতেমা আপরোজ।
