ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে রবিবার (১৪ নভেম্বর) সারাদেশে ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কার বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রথমদিনে ৪টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে এসএসসিতে ৩জন দাখিলে ৮জন ও এসএসসি ভোকেশনালে ১২ জন। পরীক্ষা চলাকালূন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস সহ বিভিন্ন কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, ফকিরহাটে এবার চার কেন্দ্রের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৯২৪ জন। এরমধ্যে মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০১জন, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও তার ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০জন, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯১জন (করিগরি) এবং ফকিরহাট কারামাতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ২১২জন।
